লেখার জন্য লেখা : কিশলয় গুপ্ত

লেখার জন্য লেখা : কিশলয় গুপ্ত
লেখার জন্য লেখা : কিশলয় গুপ্ত

যা হোক কিছু লিখছি প্রতিদিনই
                    ব্যক্তিগত সমান মাপের পাতায়
দুই চরনের চলার গতি চিনি
                  ক্ষতি বাড়ে শুধুই পাপের খাতায়

"যখন থেকে নাটক শুরু তখন বাপের মাথায়"

যা হোক কিছু লিখছি প্রেমে রোজই
                       প্রেম যতটা ঈর্ষা তারও বেশী
দিনভর চলে শব্দ খোঁজাখুঁজি
                   ভোজন এবং ওজন সবই দেশী

"সেই শুনেই বেশ ফুলেছে গরীব মাংসপেশী"

যা হোক কিছু লিখছি বাঁচার কারণ
                  নাচার জন্য উঠান তো সামনেই
যদিও দুই চরন রাখাই বারন
                  অযোধ্যা নেই এবং সে রাম নেই

"লেখার জন্য লেখা জানি কোনই দাম নেই"
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.