কাব্যের ক্ষতি : রতন বসাক

কাব্যের ক্ষতি : রতন বসাক
কাব্যের ক্ষতি : রতন বসাক

কবিতাতে লিখবে এমন
ছন্দ থাকা চাই,
পড়ার পরেই বলে যেন
মজা পেলাম ভাই ।

ছোট বড় পড়বে সবাই
লিখতে হবে তাই,
ভালো ছাড়া মন্দ শব্দের
কোনো জাগা নাই ।

সবাই যাতে পড়তে পারে
সেটাই লেখা ঠিক,
লেখার মধ্যে তুলে ধরো
সত্য কথার দিক ।

কিছু কবি লিখছে ছড়ায়
অশ্লীল শব্দ সব,
কাব্য কথায় বন্ধ করতে
উঠাও সবাই রব ।

ওদের জন্য কাব্যে ক্ষতি
তাইতো লাগে ভয়,
এমন করে চলতে দিলে
কাব্যের হবে ক্ষয় ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.