![]() |
| তখন থেকে : নির্মাল্য ঘোষ |
তখন থেকে আমি একা
একদম একা..
আয়নার প্রতিবিম্বের মত
অথবা বিসর্জনের শুন্য ঘাটে পড়ে থাকা কাঠামোর মত...
তখন থেকে তোমার আগমনী তোমার বোধন
তোমার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী...
কিন্তু বিসর্জন এখনো হয়নি...
প্রথা অনুযায়ী বিসর্জন আমি করব না...
কারন, তখন থেকে আমি আবার শুন্য হয়ে যাব

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন