![]() |
| হে মানব : পুষ্পজিৎ পতি |
আধুনিকতার আকণ্ঠ নেশায় বুঁদ,
কিশোর স্বপ্নগুলো
লালাঝরা মানবিক প্রতিবন্ধী.
লাগামহীন রেসে
থামার কৌশল অজানা,
লক্ষ্য অধরাই থেকে যায়.
তখন আছাড় খাওয়া
আষাঢ়ে গল্প নিয়ে হাজির
বহুরূপী রংবাহারি পুতুল.
দড়ির টান আর মগজ ধোলাই-এ
বহিরাগত পরিধেয়.
তবুও, সময়ের স্রোতে
নিজস্বতা ভাসতে দেখেও
চেতনা আসেনা,
লালা সিক্ত চিন্তা গুলো
পিচ্ছিল হয়ে ঘন সরষের ফুলে
আবিষ্ট চিত্ত-লেখা.
অদৃশ্য সুখ ভোগের ইঙ্গিত
টেনে আনে অসহিষ্ণু উন্মাদনা.
হে মানব,
জীবকুল শ্রেষ্ঠ,
পৃথিবীর রাজা...
রসকলি এঁকে ষড়রিপু সংবরন
আমার প্রার্থনা নয়,
প্রার্থনা, রক্ত জমাট কালশিটে ভুলে
অরুণ আলোয় জাগো মানবিক রূপে....

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন