শীতের সকালে : ঈদারুল ইসলাম

শীতের সকালে : ঈদারুল ইসলাম
শীতের সকালে : ঈদারুল ইসলাম

শীতের এই সকাল'টা
কেমন যেন অলস লাগছে!
সকাল থেকেই মৃদু হাওয়া বইছে
হালকা রৌদ্রচ্ছটা যেন মন'কে টানছে!
ওই তো একটু দূরেই ফুলের বাগানের থেকে-
ভেসে আসছে মন মাতান ফুলের সুমিষ্ট সুবাস!
হালকা রোদ উঠেছে,আর একটু ঠাণ্ডা-ঠাণ্ডা'ও লাগছে।

যদি এমনটি হয়-
তবে কেমন হয়, বলো তো ?
ঘাস থাকবে। কিন্তু শিশির না।
তবুও একটু ভেজা ভেজা ভাব!
আঁচল মেলে একটু বসতে বললেম।
কিন্তু না, তুমি কোনও কথাই শুনলে না!
তোমার বোধহয় জুতোটা খুলে ঘাসে পা ডুবিয়ে-
দুষ্টু পরী'র মতো ক'রে হাঁটতে মন চাইছে আনন্দে মেতে!

ততক্ষণে পাখি ডানা মেলে ধরেছে
আর তার চোখে-মুখে তখন কেবলই-
দুষ্টুমি আর দুষ্টুমি, কোনো দিকে খেয়াল নেই!
আকাশের'ও মন চাইছে পাখির সাথে হাঁটবে বলে,
কিন্তু পাখিটি যে খুবই চঞ্চল ! সে তো দৌড়ে পালাবেই!
পাখি যে বাঁধনহীন, তাকে বাহুডোরে বাঁধবে এই সাধ্যি তো,
আকাশের'ও নেই ! তবুও মন চাইছে একটু ভিজবে বলে।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.