![]() |
| রাইবিশ্বাস১১: কিশলয় গুপ্ত |
হাওয়া নাচলে বুক কাঁপবে
তবু ভয় কী তুমি একা নেই
কথা থামলে চোখ বলবে
হোক তান্ডব প্রেম সেখানেই
হাসে নিধুবন হাসে রোমিও
তুমি ঘুমিও বেশ আরামে
শেষ অধ্যায় হাতে মোগলের
এত পিছুটান চায় হারামে
হাওয়া ঘুরলে পাখী উড়বে
বাকী ধড়কন দায় বালিশের
এত পালিশে কথা রুক্ষ
লাখো ইচ্ছায় মন খালি সে
ওহ শাড়ী মন বাড়ী নির্বাক
ঠোঁটে রক্ত দাগ ললাটে
বড় গল্প পড়ে শয়তান
রঙে প্রেমময় এই মলাটে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন