![]() |
| কাল রাতে পিপীলিকা চলেছিল : বিষ্ণু পদ মাহান্তি |
কাল মায়াবী রাত ছিল
ঘুম জড়ানো ছিলো দু চোখে
ঘুম আসেনি।
সারারাত ধরে পিপীলিকা চলছিল আমার বিছানাতে।
বিকালবেলা দেখা হয়েছিল তোমার সঙ্গে।
বিকালের সূর্যটার কথা তখনো চোখে ভাসছিল।
একেবারে উত্তপ্ত লোহার মতো
তবু ভালো লাগছিলো কেমন একটা।
অন্ধকারে পিপীলিকার সঙ্গে যুদ্ধ।
সারারাত ঘুম নেই।
কাল সারারাত ধরে পিপীলিকা চলেছে আমার বিছানাতে।

1 Comments:
Khub valo
একটি মন্তব্য পোস্ট করুন