![]() |
| নাকি : সিদ্ধার্থ সিংহ |
এনগেজড এনগেজড এনগেজড
যখন ফোনে পেলাম, আপনি বললেন---
রিয়াদি ফোন করেছিল।
আমি ভেবেছিলাম, আপনি হয়তো ছোটমামার কথা বলবেন
অথবা মেজোপিসির কথা
কিংবা অফিসের সব চেয়ে প্রিয় বন্ধু রুনুর কথা
আপনার ফোন অনেক্ষণ বিজি থাকলে
আপনি যা যা বলেন আর কী!
কিন্তু রিয়াদি ফোন করে যা যা বলেছেন, বলে
আপনি যা যা বললেন
হয়তো ভুলেই গেছেন
এই কথাগুলোই মাত্র দিন কতক আগেই
আপনি আমাকে বলেছিলেন...
আচ্ছা, আপনার ফোনে কি এখন বিপ বিপ শব্দ হচ্ছে?
মানে অন্য কোনও কল ঢুকছে?
যে করছে, এতক্ষণ এনগেজড পেয়ে সে যদি জানতে চায়---
কার সঙ্গে কথা বলছিলে?
তখন কি আপনি রিয়াদির কথাই বলবেন?
নাকি ন'কাকার কথা?
নাকি বেলুড়ের জ্যাঠতুতো দাদার কথা?
নাকি ডায়মন্ড হারবারের বড় মাসির মেয়ের কথা?
নাকি... নাকি... নাকি...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন