![]() |
| সুখ : মিঠুন রায় |
তথাকথিত সুখের প্রতিশব্দ কে বোঝে?
ভালোবাসা অবিরাম ধানের শীষের মতো বেড়ে উঠছে ।
সময়চক্রে গাছের পাতারা খসে পড়ে,প্রকৃতির অকাল বোধনে।
তবুও সুখ কোথায়?
মাঝে মাঝে দুঃখকে জড়িয়ে ধরি অনাগত ভবিষ্যতের প্রশ্নে!
পৃথিবী আর প্রকৃতি হাত ধরাধরি করে চলে সংসারে,
শুধুমাত্র সুখের প্রত্যাশায়।
দাম্পত্য জীবনের প্রেমগাঁথার কল্পনা যেন আরশি-পটের সোনার মাঠ।
শুধু অনুভূত হয় ঘোর বৃষ্টিতেও সুখ ছাড়া আর কিছুই ভিজে না।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন