ফিরে আসুক : রতন বসাক

ফিরে আসুক : রতন বসাক
ফিরে আসুক : রতন বসাক


বদলে গেছে অনেক কিছুই
সেসব দিনের কিছুই আর নাই,
এখন শুধুই সবার হাতে
মোবাইলটা যে দেখতে পাই ।

যাকেই দেখো ব্যস্ত আছে
দুচোখ মেলে ওদিক চেয়ে,
ছোট বড় ধনী গরীব
খুশি সবাই তাকে পেয়ে ।

যাত্রাপালা মধুমালা
তাদের যে কারোর দেখা নাই,
ওসব মজার জিনিসগুলো
আজকের যুগে কোথায় যে পাই ?

সবাই মিলে মাঠে বসে
দেখতে কত ভাল লাগতো,
মানুষ এখন একাই থাকে
শুধুই যন্ত্র নিয়েই মত্তো ।

ছোটবেলার খেলাগুলো
এখন আর কেউ খেলে না ভাই,
সবাই এখন কাজে ব্যস্ত
বড় হতে হবে যে তাই ।

ফিরে আসুক সেসব পালা
দেখবো সবাই মিলে মিশে,
খোলা মনে আয় চলে আয়
থাকি সবাই ভালোবেসে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.