হাওয়ার পরশ : ঈদারুল ইসলাম

হাওয়ার পরশ : ঈদারুল ইসলাম
হাওয়ার পরশ : ঈদারুল ইসলাম

হাওয়ার পরশ লাগিয়ে গায়ে,
মন মাতিয়ে খুশির ঝড়ে,
চাঁদের আলোর ছটা নিয়ে,
আয় ছুটে আয় খুশির তরে ।

ময়ূরপঙ্খি সওয়ার করে,
খুশির ভেলায় বৈঠা ঠেলে,
যা আছে সব উজাড় করে,
ভাবনাকাশে পেখম মেলে !

আয় ছুটে আয় পুচ্ছ নেড়ে,
প্রেমাগুনে দুখ পুড়িয়ে,
চল ছুটে যাই ওই সুদূরে,
ভাবনা যেথা যায় হারিয়ে !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.