![]() |
| আমি কবি : বিপ্লব গোস্বামী |
আমি কবি ভাই ভিখারিনীর ছেলে।
আমাকে পাবে তোরা দীন জনের মেলে।।
আমাকে দেখবে তোরা কৃষাণের মাঠে।
আমাকে দেখবে তোরা মাঝিদের ঘাটে।।
আমাকে দেখবে তোরা ঠেলতে ঠেলা গাড়ী।
আমাকে দেখবে তোরা মুচীদের বাড়ি।।
আমাকে দেখবে তোরা রাখালের সনে।
আমাকে দেখবে তোরা ধেনু সনে বনে।।
আমাকে দেখবে তোরা চাষীদের মাঠে।
আমাকে পাবে তোরা কুমারে হাটে।।
কামার কুমার ছুতোর সবই আমার সাথী।
ফুঠপাতের হাটে মোরা নিত্য দোকান পাতি।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন