পা : কুন্তল মণ্ডল

পা : কুন্তল মণ্ডল
পা : কুন্তল মণ্ডল


কপালে নয়, কপালের অনতি নীচে ঠোঁটেও না,
নয় তার হাফ ইঞ্চি দূরত্বে থুতনি বা-
বুকে,পেটে... কোত্থাও না।

বরাদ্দ  যখন একটাই;
আমি চুম্বন করতে চাই তোমার ওই পায়ে;
গৌড় গোড়ালিতে।
আলতা পরার অছিলায় ওই যে হালকা ওঠালে,
আর দেখা গেল,  দেখা গেল- ফর্সা, মসৃণ...
বলব কী! আমি তো হুমড়েই পড়েছিলাম।

মনে হ'ল, আহা! এ তো আমার রাধারানির।
এমণ চরণ বুকে চেপে  জন্ম জন্ম শুধু মূর্ছা যাওয়া যায়!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.