সেদিনও ছিলো : কর্ণধর মন্ডল

সেদিনও ছিলো : কর্ণধর মন্ডল
সেদিনও ছিলো : কর্ণধর মন্ডল

''সেদিনও ছিলো''! ভরা বসন্ত...
বনে বনে ফুটেছিল রাঙা পলাশ,শিমুল,বকুল।
হৃদয়া'কাশে!
ফুটেছিল__চম্পা-চামেলী,টগর,জুঁই!
রাতের আকাশে,সেদিনও ছিলো!পুর্ণিমার চাঁদ,
শুধু প্রাণের পরে.....
জোৎস্না হয়ে ছড়াসনি তুই।।

''সেদিনও ছিলো! মায়াবী লগন....
বেজেছিল প্রণয় বাঁশী,সানাই সুর।
দুটি হাত!
বাড়িয়ে ছিলাম,তোর কাছে আপন ভেবে,
স্মৃতি হয়ে হারিয়ে গেলি অনেক দুর।।

''সেদিনও ছিলো! শরতের আকাশ....
কাশের দোলায় জুড়ালি হিয়া,
শিউলী গন্ধে সোহাগ দিলি।
শ্রাবণ হয়ে এসে ছিলি রিক্ত পাষাণ বুকে,
আবার শিশির হয়ে ঘাসের আগায় বিলীন হলি।।

''সেদিনও কি তুই! তুই ছিলি ???
সুখ-স্বপ্ন হয়ে এসে ছিলি নিশি জাগরণে।
প্রেম-সোহাগে ব্যথা যদি নাইবা দিবি,
প্রেরণা হয়ে তুই! আসলি কেন ?
প্রাণের পরে অকারণে.......।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.