![]() |
| তিনযাদুশব্দ৩ : কিশলয় গুপ্ত |
আমার মতো প্রেমিক গোটা বাংলাদেশে নেই
আমি ছদ্মবেশে নেই
পিরীচ ভাঙ্গা দৃষ্টি দিলাম
পান পেয়ালা সদ্য নিলাম
গান খেয়ালে বৃষ্টি নামুক নিরুদ্দেশে নেই
এবং ছদ্মবেশে নেই
খিড়কি ছাড়ো- সদর খোলা
নজরকাড়া আত্মভোলা
চার পাশের এই রামধনু রঙ খুব আয়েশে নেই
এবং ছদ্মবেশে নেই
তোমার বুকে আছে এ বুক
হাতে হাত আর চোখের অসুখ
সব শব্দ সদ্য ফোটা- অবশেষে নেই
আমি ছদ্মবেশে নেই।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন