![]() |
| ভবিষ্যৎ বাদে : রীনা মন্ডল |
আঁকবো আজি উচ্ছ্বসিত অতীত,
চাকচিক্য চন্দন মাখা বর্তমান আর সিঁদুর রাঙা ভবিষ্যৎ।
কচুপাতার রঙ টিয়া,
কি লাল লিপস্টিক পড়ে চুপিচুপি অভিসারে যাবে ভেবেছে,
জাল পেতেছি করবীর ডালে,
ধরতেই যেন খুশির প্রেম যমুনায় থৈ থৈ।
মধুর সুরে বলতো আমায় সই, আহ্লাদের ভঙ্গিতে হৈ হৈ।
বৃষ্টিজলে ভিজে, কাদায় লুটে মার হাতের লাঠি পেটা,আহ্ কী মজা!
যৌবনের পরশ পাথরে আমি গলতে থাকি।
টগবগিয়ে ফুটতে থাকি তরলে দ্রবনে মিশে এক হয়ে
ভাসতে থাকি খেয়ালিপনায়।
ফাগুনের কৃষ্ণচূড়ার মতো মায়াবী স্বপ্নের তাণ্ডবে বিভোর।
প্রেমে পড়েছি!
বাবা পরায় পায়ে শিকল, মনে প্রেমের কৃষ্ণকলি,
জোয়ারে জোয়ারে জলেকেলি।
হয় গোপনে রঙিন খামে চিঠি বিলি,একদম নিরিবিলি।
ধরা পড়ে মার খেতেই অজ্ঞান।
রক্তাক্ত জখম হয়ে ও বলি
যাবো পরপারে চলি তবও
দেব না ভালোবাসার জলাঞ্জলি।
আহ্ পরীক্ষায় পাশ,বিয়ের সানাই বাজ।
সুখের জৌলুশে আঁকা সোনার সংসার।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন