![]() |
| তুমি নেই : মহঃরহিম সেখ |
(প্রয়াত কবি নজরুল স্মরনে)
তুমি নেই বলে খোকার
কাটেনা ঘুমের ঘোর
পাখি রোজ গান গায়
রাত পেরিয়ে ভোর।
কাঠবেড়ালি পেয়ারা গাছে
আসে নাকো আর
পাকা পেয়ারা পড়ে থাকে
নেই মূল্য তার।
তুমি নেই বলে ফুলে
আসেনা প্রজাপতি
মধু আছে ফুলে তবু
পড়েছে তার যতি।
যেথা থাকো যতো দূরে
ফিরে এসো তুমি
তুমি বিনা শূন্য দেখি
সোনার বঙ্গভূমি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন