নারী-৩ : রুদ্রসাগর কুন্ডু

নারী-৩ : রুদ্রসাগর কুন্ডু
নারী-৩ : রুদ্রসাগর কুন্ডু

কী কথা বলতে হয়, বা কতটুকু রেখে ঢেকে
সে তুমি শিখে গেছ বহুকাল আগেই ...

তির্যক হাসিখানি কতক্ষণ ধরে রেখে
ধীরে ধীরে ছেড়ে দিলে পুরুষের মনেপ্রাণে
ও শরীরে প্রবেশ করে আগুন, রক্ত
তীব্র হয়ে প্রণয়ে মূর্ছিত হয়। 

স্তনাভাসে সুনিপুণ শোভা, মনোলোভা খুব
ওষ্ঠ অধরে আহা পরাগরেণু, মূর্ছনা যায়
বীষ, আহা বীষ ঢালা কাতরতা প্রেম
প্রেমিকা উন্মুল সব পরাগে উজার যেন ...

কার হাতে কতটুকু ডোবালে স্তন
পোশাকের ভাজটুকু সমাজে মানিয়ে যায়
কতটুকু খোলা হলে শর্টকাট ঝড় ওঠে
শোভনীয় রাখা যায় নাভি ও শুভকামনা

সব জানো। পায়ের নূপুরে রিনিঝিনি শব্দ
স্নান শেষে শীতল শরীরের ব্রা, হুক, ফিতে
মানিয়ে নিতে নিতে অবকাশে ঘুমচোখ
তবু টৈর পাও অদূরে দাঁড়ানো সৌম্য সনদ!

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.