![]() |
| অনন্যা : নির্মাল্য ঘোষ |
অনন্যা : নির্মাল্য ঘোষ
চারিদিকে একটা নীতা নীতা গন্ধ....
ধবধবে আগমনীতে নীতা হেঁটে বেড়ায়....
আলো কমে গেলে আকাশ নীতার টিপ দিয়ে ছয়লাপ...
পোয়াতি মনে নীতা ধারণ করি সর্বক্ষণ যেন...
গালের মেরুণ তিলে পূর্ণিমার চাঁদ নেমে আসে..
বালিশের কাছাকাছি নীতাকে রেখে ঘুমোতে যাই...
অমনোযোগ শব্দগুলো স্বপ্নে হেঁটে বেড়ায় অজান্তে...
আচ্ছা? নীতা মানে কি তোমাদের শরত ঋতু ?
তলে তলে ক্ষয়ে যাওয়া পথে কোথায় যেন একটা নীতা হেঁটে বেড়ায়...
খোলা চুলে...
সদ্য স্নাত....
অনন্যা...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন