গঙ্গার আর্তনাদ : রতন বসাক

 
 গঙ্গার আর্তনাদ : রতন বসাক
গঙ্গার আর্তনাদ : রতন বসাক



সুদ্ধতার পিঠ ঠেকেছে আজ দেওয়ালে
তবুও গঙ্গা বইছে আপন খেয়ালে ।
কারো যে কোনই চিন্তা নাই মনে
স্নান করে যায় গঙ্গার জলে জনে-জনে ।
মনে-মনে ভাবে হলাম আমি পবিত্র
কারো মন মানে না স্নান করি অন্যত্র ।

ভরসা করেই এই গঙ্গার জলে
কত মানুষের জীবনের গাড়ি চলে ।
জোয়ারের জলে দুকুল যায় ভরে
প্রয়োজনেই তার কথা মনে পড়ে ।
গঙ্গা ভাঙ্গনে গ্রামকে গ্রাম হয় নিশ্চিহ্ন
মুশকিল হয় মানুষের জোটাতে অন্ন ।

ভাটার টানে গঙ্গার জল কমে
তার দূষণ করতে কেউ না দমে ।
আজ নামেই শুধু পবিত্র গঙ্গার জল
ভাবে কেউ দেখছেনা দূষণ করি চল ।
সব কষ্ট বুকে ভরে বয়ে চলে আপন মনে
মানুষ কবে বুঝবে তার ব্যথা কে জানে ?

তবুও গঙ্গা বয়ে চলে নিজের মতো
আবর্জনার স্তুপ জমা হয় কতো ।
জোয়ারে যায় চলে ভেসে বহু দূরে
ভাটার সময় ফের আসে সব ঘুরে ।
দূষণের ফলে আজ গঙ্গা জরাজীর্ণ
দিনে-দিনে মানুষের মন হচ্ছে সংকীর্ণ ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.