| তুহিন সাজ্জাদ সেখ |
শোন কাকা---
শোন না কাকা---
আসলে আমি আর আমার কাকা প্রায় আমার সমবয়সী
হেঁটে চলেছি দিগন্ত স্পর্শ করব বলে---
কাকা বলল,বল কি বলছিস?
-- হ্যাঁ-- মানে-- আসলে-- বুঝলি-- কাকা---
আজ দিগন্ত ছুঁয়ে কাল চাঁদে যাব ভাবছি---
চল না দেখে আসি কি আছে সেখানে---
খুব মজা হবে বল---
কাকা বলল, হ্যাঁ কিন্তু দিগন্ত যেন আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে
ক্ষিধে টাও ক্রমশ মুখ হয়ে গলা বেয়ে পেটের নাড়িতে মোচড় দিচ্ছে
আড়ষ্ট জিহ্বা ক্রমাগত পিপাসার নির্দেশনা দিতে দিতে
দিগন্ত আরো পিছোতে পিছোতে
আমরা ক্রমশ ক্লান্ত, অবসন্ন
হয়তো এখনো মা আমাদের জন্য বসে আছে
নিয়ে জল দেওয়া অন্ন
কাকা চল ফিরে যাই---
-- সে কি রে! আজ দিগন্ত না ছুঁতে পারলে
কাল চাঁদে যাব কি করে?!
যেতে যেতে এক পোড়া, ন্যাড়া, চৌচির হয়ে ফাটল ধরা
একটা জমির মাঝে এসে দাঁড়িয়েছে ওরা
ওরাও গরীব, চাষীর ছেলে, বর্ষার জল নেই, প্রচন্ড খরানি
তাই ওদের জমিতেও ফসল ফলেনি।
ওদের দুচোখে জল ছল ছল- কেঁদে ফেলে আরকি
-- বল কাকা আজ কোথাও সবুজের দেখা নেই---
হঠাৎ দুঃখ ভুলে কাকা মারল ইয়ার্কি
-- বল চাঁদে গিয়ে তুই কি করবি?
-- পারলে দুটো গাছ লাগাব
কাকা জোরে হেসে উঠলো।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন