ক্যাঙ্গারু কেয়ার : সামসুজ্জামান

ক্যাঙ্গারু কেয়ার : সামসুজ্জামান
ক্যাঙ্গারু কেয়ার : সামসুজ্জামান

শরীরের ভিতর বেড়ে ওঠে শরীর ;
একটা বদ্ধ প্রাচীরের ভিতর সুনিশ্চিৎ নিরাপত্তায় ।
খাবার , জল, উষ্ণতার
সেখানে কোন অভাববোধ নেই ।

যা পেয়েছি , যা খেয়েছি
তোমাকে শোষণ করেই ;
কই বিরক্ত হও নি তো কখনও !
বরং হয়েছো আনন্দিত ।
কখনো রাগ করেও বলনি ,
খোকন পেটে এতো জোড়ে
লাথি মারিস কেনো !

এখনও জড়িয়ে রাখো
সমস্ত উষ্ণতা দিয়ে ।
খেতে দেরি হলে বলো -
'খোকন আয় বাবা খেয়ে নে'।
 এখনও শীতের রাতে এসে বলো
'তোর শীত করছে নাতো বাবা! 
আর একটা কিছু দেবো গায়ে দেয়ার ? '
এখনও মন খারাপ হলে
ঠিক বুঝে যাও দক্ষ মনোবিদের মতো ।

শুধু কি অপরিপক্ক শিশুকে
ক্যাঙ্গারু কেয়ার দেয়া ?
আমি তো দেখি সৃষ্টির শুরু থেকে...
ক্ষুধায় , তৃষ্ণায় , বিষন্নতায়

তুমিই মা ,

'' ক্যাঙ্গারু মাদার। '
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.