![]() |
| বনশ্রী রায় দাস |
আকাশের ভার বইতে বইতে ক্লান্ত ডানা
স্বেচ্ছা -পাহাড় সন্ন্যাস নিতে চাইলে সহজ
মৌনিতার শৈত্য নেমে আসে সমতলের চাদরে
বিষুদ্ধ স্নানের দায়ভার ভুলে
অন্তরঙ্গন হাওয়া লীন হয় শিশির -কার্নিসে।
অপেক্ষার কাছে মাথানত করে খোলা দরজা
শুকনো ঘাসের ওপর টলমলে মুক্তোদানা
শুভ্র শিশির-স্তন যেন নিবিড় ঢেউ
হালকা ভাবে উলটানো উপনিষদের পাতা
আশার শঙ্খ ঘন্টা বাজলো মন্দিরে
আজানের সুঘ্রাণ দুলে ওঠে ছাতিম ফুল
কুঁড়িতে ফুঁ দিলে দুলে ওঠে ললিত আবেশে।
তিমির বিনাশী তোমার উলগ্ন রূপের বাহার
নতজানু আব্রহ্ম ,আলো করে হাহাকার ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন