![]() |
জাহাজের প্রতি
জয়দীপ সেন
মাস্তুল আর অশ্রাব্য হাওয়া
রিক্ত জাহাজের ভালো লাগছে না
যাওয়া হয়নি অনেক তরুণ বৃদ্ধ স্থল
ক্রূর বেড়াল, মুশকিল মাছ
সারাদিন জাহাজে লোভ সম্বরণ করেছিল
উপরে নিচে সাংকেতিক চিহ্ন ঠাওর করতে
ওদের সময় লাগে, তারপর বোধগম্য হলে
নির্মম হত্যাপ্রিয় শীত পড়ে
বসন্তে ভালো থেকো জাহাজ, পচনের ভয় নেই
বেড়াল ও মাছের লাশে আমাদের শকুন এখন ব্যস্ত।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন