ওহ প্রেম : কিশলয় গুপ্ত

কিশলয় গুপ্ত
ওহ প্রেম

আবারও প্রেম নামেই শব্দ খুঁজি-
আবারও নজর রাখি ব্যস্ত পায়ে,
আবারও মনভাঙা জল এলো বুঝি
তোমার গাঁয়ে- আমার গাঁয়ে!
এদিকে নতুন কিছু'র জন্ম হলে-
দু'হাত তুলে নাচতে থাকে এক বা দু'জন
দ্বিধাহীন- মাত্রাছাড়া পাগল বলে
তোমার সুজন- আমার সুজন!
এভাবেই আমার গরীব দিন কেটে যায়-
চলছে অন্য সবার সাধের গাড়ী,
অনাহূত গরম হাওয়া ঠিক হেঁটে যায়
তোমার বাড়ী- আমার বাড়ী।
তবুও প্রেম নামেই মুক্তি লিখি-
আমাদের ফল ফলানো মনের গাছে
দাগ নেই-কে রত্নাকর কে বাল্মিকী
তোমার কাছে- আমার কাছে!
                          
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.