![]() |
| মরিয়ম আলম |
কথা ছিল
মরিয়ম আলম
কথা ছিল ---নতুন ঘরের
গোরট খোঁড়ার ---- কবর
ডাঙায় কবর না ।
কথা ছিল ---মায়ের জন্য লাল জামদানি,
আমার সোনালি মেরুনের লেহেঙ্গা,
দিদির জন্য হলুদ সবুজের সাউথ ইন্ডিয়ার ---
তোমার জন্য বক সাদা কাফনের না।
কথা ছিল---শিশু কাঠের পালঙ্ক তৈরির
তোমার খাটিয়া না।
কথা ছিল---অগ্রহায়ণের মাঝামাঝি
দিদির বিয়ে সেরে ফেলার তোমার
চাহারম কুলখানি না ।
কথা ছিল -----
শ্যামল কাকুর কাছে ইংরেজি টিউশনে পড়তে যাওয়ার,
পেটের দায়ে হাত পাততে না।
কথা ছিল---মাসে শুধু মাত্র পাঁচ হাজারের,
পাঁচ লাখের মিথ্যা প্রতিশ্রুতি না ।
কথায় কথায় তোমার কথায়
মনে পড়ে, তুমি বলতে -----
" ক্ষিদে কার ? ক্ষিদে ভাতের
ভাত কার ? ভাত চালের
চাল কার ? চাল ধানের
ধান কার ? ধান জমির
জমি কার ? জমি বাবুদের "
না ----- জমির ওপর লাঙ্গল,
লাঙ্গলের ওপর পা
পাঁচনের ওপর হাত ওটা তো তোমার ছিল !!!
তোমার হাত তোমার পা
পায়ের চামড়া কোথায় ??

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন