শ্রেষ্ঠত্বের নেশা : ছবি ধর

 ছবি ধর

শ্রেষ্ঠত্বের নেশা 

ছবি ধর

সাংঘাতিক  রকম শক্তিধর মানুষ। শ্রেষ্টত্ব অর্জন করেছে  প্রাণী জগতে
নিতান্তই বাহবা যোগ্য দৃষ্টান্ত
বিশ্বযুদ্ধ জয় করে পরিস্থিতির মোকাবিলা করে,
ভূমিকম্প-খরা-সুনামি অগ্নুৎপাত দাবানল বন্যা কাটিয়ে উঠেছে দক্ষ হাতে 
মানুষ  নিজেকে যোগ্য করে তুলেছে,  সফল করেছে নানাবিধ আবিষ্কারে
চাঁদ  মঙ্গল গ্রহ ও কৃষ্ণগহ্বরের  রহস্য  উদঘাটন থেকে  শুরু করে 

আটলান্টিক মহাসাগরের অতলান্তে মারিয়ানা খাতের  অবস্থান  মানুষ এর নখদর্পনে। 

মারণাস্ত্র  মিসাইল, পরমাণু  বিস্ফোরণের  যাবতীয় সামগ্রী  সৃষ্টি  করেছে ,
উন্নত  সেনা ও  নৌবাহিনীতে সমৃদ্ধ  হয়েছে , কৃত্রিম উপগ্রহ ও রকেট পাঠিয়েছে  মহাকাশে 
 উন্নতির শিখরে  প্রতিষ্ঠার  প্রতিযোগিতায়  নেমেছে  মানুষ
শ্রেঠত্বের নেশায় মেতেছে 
মাউন্ট এভারেস্টের চূড়ায় স্থাপন করেছে জয়ের অস্তিত্ব, বিশ্বের  দরবারে  

হাসিল করতে হবে প্রথম শিরোপা, ধ্যান জ্ঞান  কল্পনা  একটাই 

শ্রেঠত্ব  অর্জন করতে গিয়ে মানুষ ঘৃণিত মনুষত্ত্বহীন আচরণ করছে প্রতিনিয়ত
 হিতাহিত জ্ঞান দিয়েছে  বিসর্জন
তরবারি ছেড়ে  রাইফেল ফেলে বন্দুক তুলে নিয়েছে পরাক্রমশালী মানব সভ্যতা
জিততেই  হবে  ছিনিয়ে নিতে হবে সাফল্য 
যুদ্ধ ও  সংগ্রাম  আর আবিষ্কারের জয়ের আনন্দে মশগুল  জাতি 

কখনো  এক ক্ষুদ্র  অণুর  কাছে পরাজয় স্বীকার করেনি আগে ; 
পরমাণুর চেয়েও  নাশক  করোনা ?

এগিয়ে আসছে  ঘাতক থাবা, মৃত্যূর চেয়ে  ভয়ানক আর কিছু আছে ?
নতজানু  হয়েছে  বিশ্বের  মানুষ  আজ, ভিক্ষে চাইছে জীবন
আসমুদ্র হিমাচল  নয়, কেবল গোটা পৃথিবী সংকটের মুখে
 বৈশ্বিক অতিমারীর  কবল থেকে মুক্তি পেতে
অস্ত্র নয় - বন্দুক  নয়-  বিস্ফোরণ নয়;  সচেতনতা আর বন্দীদশাই একমাত্র হাতিয়ার!!!


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.