![]() |
| সঞ্জয় সরকার |
লকডাউনে কবিতা - ৫
সঞ্জয় সরকার
এখনও যে কেন অপ্রকৃতিস্থ হয়ে যাইনি
সেটাই তো বড় বেশী আশ্চর্যের
অথচ তেমনটাই তো হওয়ার কথা ছিল
উচিৎ ছিলো তা স্বাভাবিক ভাবেই
কিন্তু কোন এক অজানা কারনে
আশ্চর্যরকমভাবে এখনো টিকে আছি...
আমাদের মনুষত্বের বোধ
বোধহয় গেছে হারিয়ে
নাকি আমরা সযত্নে আড়াল করেছি
যাবতীয় সংশয়...
এমনটাই কি চেয়েছিলাম কোনোদিন!
এই যে মরতে মরতে বেঁচে থাকা
বলতে চেয়েও না পারার এই দৈনতা
না চেয়েও লুকিয়ে এক কোনে
বেছে নেওয়া স্বেচ্ছা নির্বাসন
এটাকেই বোধহয় ভালো থাকা বলে
হয়তো এ ও কাম্য ছিল কোনো দিন
জানিনা তা...
শুধু জানি সময়ের সাথে একদিন
থেমে যাবে এই মহামারী
পৃথিবী খুঁজে নেবে অন্য পথ
শুধু ফিরবেনা তারা, যারা হতাশায়
এ নৈরাজ্যের দেশ ছেড়ে
চলে গেল না ফেরার দেশে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন