![]() |
| হীরক বন্দ্যোপাধ্যায় |
মরীচিকা
হীরক বন্দ্যোপাধ্যায়
কারো কারো তীরে এসে তরী ডুবে যায়
অদূরে শ্মশানভূমি ,জ্বলছে
এখন বাতাস ও দু:খকে লুকিয়ে রাখতে
শিখে গেছে ,এই যে আ্যনড্রয়েড ফোন
গাড়ি বাংলা ঝকঝকে নারী
এত যে আলোর ঝলকানি
ফ্লাইওভারের উপর দিয়ে,যেভাবে দেখলে চোখ
ঝলসিয়ে যায়,একদিন ছিল আজ নেই
ঝাপসা মোমবাতি জানলা উকি দেয় মধ্যরাত
অথচ মাঝে মাঝে পা পিছলে যায়
স্বপ্নে ছুটতে ছুটতে যেভাবে দেখেছি গোলাপ বাগান,
দৌড় দৌড় দৌড়াচ্ছি
নদীর এপার থেকে ওপারে নবান্নের দিকে
আ্যকাদেমীর দিকে নন্দন টু এর দিকে
বড়ো গাছে নাড়া বাধার দিকে
তারপর কি ... মঞ্চ থেকে মঞ্চে
উঠে গেছি ধর্মে না জিরাফে না
অধর্মের বক হয়ে রাত্রির মরুতে শুধু দূর মরীচিকা...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন