প্রসবিনী হও তুমি হে কন্যা কুমারী : ননী গোপাল মিশ্র

প্রসবিনী হও তুমি হে কন্যা কুমারী : ননী গোপাল মিশ্র
প্রসবিনী হও তুমি হে কন্যা কুমারী : ননী গোপাল মিশ্র

এযুগের রাহু-কেতু হয়ে....
আকাশ ,মেঘ, সূর্য সবাই কে খেয়ে ফেলি ক্রমাগত।
আজন্মের বিশ্বাস, প্রত্যক্ষ পরোক্ষ গতি সূত্র
সরল জ্যামিতিক সমাধানে...
গর্ভের তিন কাহন , মগডালে চিল, উঠোনে বেনোজল।
চায়ের কাপে নোনতা বিস্কুট, প্রজাপতির  পাখা।
বেজন্মা ঘাসফুলের অন্তর্বাস.... চাঁদ শুয়ে সমান্তরাল সরলরেখায়,
ছেঁড়া জামার পিছনে নক্ষত্র আঁকা কয়েক টি
অপ শব্দের দশমাস দশদিন!
মাথায় শুধু গোবরে পোকা, কিলবিল করে অজস্র।
দামী সুগন্ধের বেনামী  কীর্তি কথা!
প্রসবিনী হও তুমি হে কন্যা কুমারী....
পৃথিবীর নানা প্রান্তে, ছড়িয়ে ছিটিয়ে
জন্ম দাও, একটি সুস্থ ফাগুন...
সুশৃঙ্খল সামাজিকতা, টুকরো টুকরো মেঘ হয়ে
ঘুরে বেড়াও কুমার সম্ভবের কাব্য হয়ে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.