![]() |
| কী রহস্যে খুলে যায় জট : উত্তম চৌধুরী |
কী রহস্যে খুলে যায় জট --- উদ্ভট
চিন্তাজাল, ধূমায়িত বিক্ষোভের ঝাঁপ।
চাপ চাপ অন্ধকার চিরে ছুটে আসে
নীল রশ্মি, আবেগের নর্মচারী ঢেউ।
কেউ তার নিজস্ব রাজ্যে সশস্ত্র থাকে
না দীর্ঘকাল। শৌর্য, বীর্য খসে পড়ে
মৃত তারা খসার মতোই। উপরন্তু
ধস নামে। ডাইনে, বামে, পুবে আর
পশ্চিমে জমায়িত স্পষ্ট ধূসরতা।
কী আশ্চর্য রহস্যের টান--- কী নিপুণ
মর্মভেদী শায়ক! কে সে দক্ষ নিষাদ
খোলে জট--- উদ্ভট চিন্তাজাল খোলে!
অথর্ব সময় কাঁধে করে পার---
ঘাড়
ধরে চেনায় কে কার হৃদ্য সহচর।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন