পাপাচার : নির্মাল্য ঘোষ

পাপাচার : নির্মাল্য ঘোষ
পাপাচার : নির্মাল্য ঘোষ

তোমার মেয়ে শরীরে আশ্রয় খোঁজা যদি পাপ হয়...
আমি পাপী...
ভীষণ টেনশন..
আশপাশ অবলম্বনহীন..
তোমাকে অনুভব করি শরীরে...
পাপ?
আমি পাপী...
শৈত্য প্রবাহ প্রবল..
তোমার মেয়ে শরীরের ওম মেখে নেই সারা  গায়ে...
মুহুর্তে উষ্ণতা...
পাপ? তাই না?
পাপী যে আমি...
ডিপ্রেশন...
ভী   ষ   ন...
ডিপ্রেশন...
আত্মা চেতনা মনন
নিঃশব্দে মিলতে চায় তোমার
সংবেদনশীল মননে...
তোমাতেই  বহুগামিতা..
তোমার গন্ধ চারিদিকে...
তোমার অস্তিত্ব রেকর্ড করা আছে প্রতিটি  শব্দহীন মুহূর্তে....
পাপ? মহাপাপ?
আমি যে মহাপাপী...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.