![]() |
| মেঘলা স্বরলিপি : মিঠুন রায় |
কুয়াশার বুক চিরে উকি মারে রক্তিম সূর্য।
লজ্জায় মুখ ঢেকেছে মেঘাচ্ছন্ন আকাশ,
জঠরে শাণিত তরবারির আঘাত নেমে আসে,
বুক পকেটে রেখেছি তোমার ফ্রেম বাধা ছবি।
চিরদিনের মতো তোমার লুকানো মুখ ভুলতে পারি না আমি,
শীতের আলতো হাওয়ায় প্রমাণিত আমার অস্তিত্ব।
সুর তুলি আদি ভ্রমরের সঙ্গতে,
নতুন স্বরলিপি ঠোঁটে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন