![]() |
| আভিধানিক : বিদিশা সরকার |
কোন শর্তে এত কথা কোন অর্থে নিয়মিত আসা
প্রতিবাদী তুমি যদি আমি কোনও জিন্দাবাদে নেই
কাসেমের লাশ ঝোলে মুচিপাড়া অর্ধ নিমীলিত
আন্দাজের রিফুকর্মে কারিগর যদি জাগবেই
শেখ তবে গুপ্তবিদ্যা ছুঁয়ে ছুয়ে পঞ্চম অবধি
ষষ্ঠে যদি পারঙ্গম অনুমানে অশরীরী বাঁচে
বাঁচার লড়াইয়ে শেখ চুরিবিদ্যা মহাবিদ্যাজ্ঞানে
অন্নকূটে মধুমক্ষি গুঞ্জনেই খরিদ্দের আনে
খিদের বালাই ষাট পংক্তিভোজে বিশেষ আবদার
খাটেনা, তবুও তুমি সবিনয়ে তুলনারহিত
নড়ে ওঠে ভিত আর সমগ্র রচনাবলী সালঙ্করা গুণে
চল্লিশ চোরের আয়ু ফুঁৎকারে, তুমি অভিধানে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন