![]() |
| দর্শক : ব্রহ্মজিৎ সরকার |
বাচ্চারা সারাদিন স্নান করছে
আর মা ডাকছে
'নতুন জল, উঠে আয়।'
কথা কারও কানেই যাচ্ছে না
যেন এইমাত্র এসে নেমেছে জলে
ঝাঁপ দিচ্ছে ভল্ট খাচ্ছে...
প্রতি ঝাঁপেই প্রথম অনুভূতি
বেলা যাচ্ছে একটু একটু করে
দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে ছায়া
পার থেকে জল
জলের থেকে মাটি
ক্ষয় হচ্ছে নদীর ভিতর নদী
বাবা শেষে কঞ্চি হাতে নিয়ে
সবাই এবার হুড়মুড়িয়ে বাড়ি।
দূরে বসে এসব দেখছে কেউ...
বুকের ভিতর সন্ধ্যা নেমে এলো

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন