![]() |
| মঙ্গল অর্ঘ্য : বিপ্লব গোস্বামী |
রবির রঙ্গিমা দিল পথ চলার দিশা
সরিতের স্রোরিত দিল বিজয়ের নেশা।
চাপা কলি সাহস দিল,কোকিল দিল গান
নর হিতকর কাজে বাড়াতে সম্মান।
ফনিমনসা ভেঙ্গে দিল ভয় ঝাপসা রাতি
দিল এগিয়ে চলার বিপুল নেশা আমরা মানব জাতী।
চাঁদ দিলো রূপ লাবন্য,বসন্ত যৌবন
ভীরুতা ভুলে গিয়ে উগ্ৰ তেজস্বী মন।
রক্তের লোহিত কণা দিল সাহস বল
ভাগ্য বিধি বলে দিল ফোটবে শতদল।
চণ্ডাল বলে লহ হাতিয়ার যার যা আছে
বিপ্লব বলে দেশ প্রেমতা চাইলাম সবার কাছে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন