![]() |
| পুরনো কবিতা : সঞ্জয় ঋষি |
সুপারি পাতায় ছাওয়া আমাদের পথ...চলে গেছে ধান ক্ষেতের আলের মাঝখান দিয়ে। এত সবুজ রাঙা আলুক্ষেত,বাদাম ক্ষেত...ফুলগুলো দেখতে ভালো লাগে।ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়া। বিকেলবেলার চাঁদ, উঁকি ঝুঁকি দিচ্ছে ফুলের ভেতর।
আমরা এমন পরিবেশেই বড় হয়েছি। রমজান কাকু...পাকা তিল ক্ষেত কেটে রাখে। গরুর গাড়ি আসে। ফসল তুলে আবার নামিয়ে রাখে উঠোনে।
ধানের গোলার উপর থেকে মোরগ ডাকে,
মোরগফুল তখন রাঙা মাসির মতো হাসে।

1 Comments:
সঞ্জয় দার কবিতার এই দৃশ্যকল্পগুলি খুব প্রিয়।
একটি মন্তব্য পোস্ট করুন