![]() |
| তিন যাদু শব্দ২ : কিশলয় গুপ্ত |
যাদু শব্দে পাপড়ি মেলা ঠোঁট
সূর্য,তুই আজ নিজ ক্ষমতায় ওঠ
শুনতে পেলে তুমি?
বৃষ্টি ধরে অবুঝ প্রেমিক কাঁদে
ধারাপাতের নামতা বড় একা
অসময়ে গ্রহণ লাগে চাঁদে
যেমন আমার লেখা।
কোথায় গেলে তুমি!
যাদু শব্দে তিনের নামতা পড়ি
দেবীর পায়ে অঞ্জলী-গড় করি
গরীব বুকের নির্জলা এই ডাকে
তাই কি এলে তুমি?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন