![]() |
| পথের নিশানা : উমা দে |
পথের নিশানা : উমা দে
হাঁটা পথে দশ মাইল গিয়ে স্টিমারে উঠে জল পথটুকু
পাড়ি দিয়ে ওপারে যেতেই আমার
দাদুর ভালোবাসার দেশে পৌঁছে গেলাম
দাদুর আঁকা ছবির সাথে মেলে না কোথাও
না সে জায়গায় তার বাড়ি,না পুকুর গাছপালা।
সেখানে সওদাগরী অফিস আর মানুষের ভিড়ে ঠাসা পথ।
আমাকে কেউ তো চেনেই না,
তবে সবাই এত ব্যস্ত কেউ কাউকে চেনে মনে হয় না।
আমার দেশের মতোই সবার ব্যস্ততা।
মানুষের ব্যস্ততা মাপক যন্ত্র
থাকলে খুব ভালো হতো
মেপে মেপে একটা সময় কাটানোর কাজ জুটতো এমনিতেই
একঘেয়ে জীবনে ভবঘুরে, কাজ কোথায়, কে দেবে?
তাই তো এমন জল পিপি সেজে একবার এর দুয়ার একবার ওর...
তবে দেখতে চোখ থাকলে অনেক কিছু দেখা যায়, দাঁড়িয়ে যাও,
দাদুর কল্পনার বাড়ির দুয়ারে,দেখতে পাবে মানুষ মানুষের হাতে
কেমন নাচে অবিকল পুতুল। আমি ও তো তাই।নাচতে নাচতে
চলে গেছি আমার বিদেশ বিভূঁইয়ে সাতকুলে কেউ নেই।
আমার দাদুর সাধের সাজানো প্রাণের দেশ....

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন