![]() |
| রক্তদান-জীবনদান : সুকান্ত পাল |
দৃঢ় চিত্তে মোরা আজ করেছি যে পণ
রক্তের সংকট করবো মোচন।
এসো হিন্দু -মুসলমান এস খ্রীষ্টান
দূর করে দাও যত আছে ব্যবধান
রক্তদান, সে তো মহতী দান
রক্তদানেরই মানে জীবনদান ।
থ্যালাসেমিয়ায় আক্রান্ত যারা
দানেরই রক্তে প্রান পাবে যে তারা
অকালে ঝরিতে আর দেবনা এ প্রান
গেয়ে যাব শধু জীবনের জয়গান।
সংকল্পে আজিকে সবে দৃঢ় কর মন
রক্তের সংকট করবো মোচন।
রক্তের অভাবে আর হবে না মরন
রক্তদানকেই করবো বরণ।
রক্তদান, সে তো মহতীদান
রক্তদানের মানে জীবনদান ।
জিতপুর। মুর্শিদাবাদ

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন