![]() |
| সামসুজ্জামান |
মরণশক্তি
মরণশক্তি বার বার ঠেলেছে জীবনশক্তির দিকে ।
আমি ও আমার ইচ্ছেরা ;
প্রেমের আশ্চর্য্য বাঁধনে বন্দী ।
তাকিয়ে দেখেছি প্রেমিকার খোলা পিঠে -
লেগে থাকা একফোটা জলকে ,
অসহায়ের মতো গড়িয়ে যেতে ;
সেখানেও ধরা পড়েছে সৃষ্টির রহস্য ।
বন্য ইচ্ছেকে এঁকেছি
রঙিন আলপনায় ,
উঠোনে বন্ধক রেখেছি
কয়েকটি গোলাপের পাঁপড়ি ।
সামনে তুমি দাঁড়িয়ে ;
এলোমেলো খোলা চুলে ।
মরণশক্তি বললো -
" মুগ্ধ হও ।
জড়িয়ে ধরো ।
শেষ চুম্বন দিয়ে বলো সার্থক জীবন ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন