| রুদ্রসাগর কুন্ডু |
স্নান
আজ খুব মেঘ করে আছে আকাশে, মন খারাপের
কৈশোরে এমন মেঘ দেখলে, বৃষ্টি ভেজার জন্য
পা বাড়িয়ে থাকতাম
কাছাকাছি কোন নদী কিংবা বর্ষার জলে
ভরা কোন পুকুরে, নাইতে নামতাম
এখন অবশ্য "নাইতে" নামিনা, তোলা জলে "স্নান" করি,
কবিরা কাব্যিকতা ক'রে, "স্নান" এর সঙ্গে
সাবান কে জুড়ে দিয়েছে
সাবানের সঙ্গে জুড়ে দিয়েছে নারীর কমনীয় শরীর
এভাবে আমাদের কৈশোরের "নাইতে নামা"
যৌবনে এসে "স্নান" হয়ে গেছে
আর স্নানের সঙ্গে মিশে গেছে
নারী শরীরের মেদ শূন্য পেট, নাভি ও স্তন
এমন বহুবিধ অঙ্গ-প্রত্যঙ্গের সৌন্দর্য বর্ণনা দিয়ে
স্নান আজ নারীর মত "চারু" শব্দ ...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন