![]() |
| তিথি সরকার |
বহু বছর পর আবার এই শহরে ,
চেনা শহরটা আজ বড্ড অচেনা
হয়তো তোরা নেই বলে ।
পেটের ক্ষুধা মানুষকে পর করে,
ছিন্ন করে অনেক কিছু
তবুও মনে পরে বন্ধু তোরা ছিলি বড্ড প্রিয়।
আজও হঠাৎ করেই -
ট্রাফিক জ্যামে যাদের দেখলে
ইচ্ছে করে জড়িয়ে ধরতে,
দশ বছর পর ফোন এলেও
আড্ডা হয় আনলিমিটেডে।
ভীড়ের মাঝে দেখলে যাদের
আজও চেঁচিয়ে ডাকি।
ওরাও বলে কিরে পাগলী
ছাড়লি না তোর পাগলামী ?
বড্ড সাধ হয় ফিরে যেতে
নির্ভেজালের জীবনে
স্মৃতিগুলো আজ বলে ,
বলেছিলাম না পড়বে আমায় মনে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন