![]() |
| মাহামুদাল হাসান |
শুয়ে থাকা মৃত নদী
মাহামুদাল হাসান
মৃত নদীটি শুয়ে আছে শূন্যে তাকিয়ে
কত যুগের সঞ্চিত আশা নিয়ে-
বহুকাল দরজায় কড়া নাড়ে না
কোলে বসে থাকা অলস নৌকা।
বালুচর কখনও কখনও নেচে ওঠে
আর তৈরি করে অক্ষরের সংলাপ
হাঁটতে হাঁটতে ক্লান্ত কোটাল চায় বালি
কখনও নিরবে কখনও শব্দে ভাটার টানে
মালা গেঁথে গুণ টেনে পাশে বসায়
সাড়ে ছ'টার অহঙ্কারের সন্ধ্যা
মেঘের ঘর থেকে বৃষ্টির ফুল এনে
মৃত নদীর গলায় মালা পরিয়ে দেয়
তখনি প্রসব করে এক শাশ্বত চরাচর।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন