সবুজ বিস্ফোরণ : শান্তময় গোস্বামী

শান্তময় গোস্বামী

সবুজ বিস্ফোরণ 

শান্তময় গোস্বামী

মুহুর্তগুলোকে বাঁধতে ইচ্ছে করে তোর জন্য
কোনো কৃত্রিমতা নয়, কোনো অপটুতা নয়
সবুজ প্রকৃতির মাঝে ,প্রকৃতির মত সতেজ আলোয়
তোকে দেখতে, রাখতে ইচ্ছে করে।
সবুজ দ্বীপের ওই নীল জলের ধারে
কোনো প্রিয় ভালবাসার কবিতার মত।
আমি শুধু লিখে চলেছি তোকে ছবিতে
বন্দী করি অবুঝ ফ্রেমে
আসলে সবুজের অর্থ আমি ঠিক বুঝি নি
বুঝিনি বুকের মাঝে শুকিয়ে যাওয়া মরুভূমির নাছোড় তৃষ্ণা
তবু কেন জানি আমার লিখতে ইচ্ছে হয়
তবু কেন জানি আমার বলতে ইচ্ছে হয়।
সবুজ, প্রকৃতির মাতৃ জঠরে জন্মানো সবচেয়ে সুন্দর বর্ণ ,
আমার তোকে আগলাতে ইচ্ছে হয় ।

মুহুর্তগুলোকে বাঁধতে ইচ্ছে করে
নিভাঁজ মিশে যায় তোর সবুজ বুননে।
সমারোহ আজ কিনারায়, বেঁচে থাকে শুধুই সবুজ
ক্লোরোফিলিয় বাতাবরণ ছেড়ে বেরিয়ে আসিস তুই।
আমার চোখে ,আমার হৃদয়ে ,আমার সামনে
অদ্ভূত একটা মায়া ,শান্তি, সবুজ তোকে ঘিরে ।
প্রকৃতির সবুজে এখন পিকাসোর কটূক্তি
ঝুঁকে থাকা নুয়ে পড়া উপড়ে আসা ন্যুব্জ দর্শন
সমকালে আজ রক্তাক্ত নেশা, অঘোষিত যুদ্ধ বর্তমানে
সবুজের অমৃতস্পর্শ লেগে থাক
অন্তিম সবুজের সবাক বিস্ফোরণে ।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.