![]() |
| একটি বার বুকে জড়াবো বলে : কিরণ মাহমুদ মান্না |
আমি সেদিন দেখেছিলাম তোমায় বৃষ্টি ভেজায়,
মুগ্ধ নয়নে দেখে ছুঁয়েছিলাম দু'হাতে সেই জল,
স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেলি নিমেষেই।
তুমি বেঁধেছিলে আমায় সে কোন মায়া শিকলে?
আমি সেদিন দেখেছিলাম তোমায় ভোরের কুয়াশায়,
নগ্ন দুটি রাঙা চরণে হেটেছিলে ঘাসের গালিচায়,
আমি হয়েছিলাম সেদিন পাগল পারা প্রায়; দেখে-
তোমার যুগল চরণও খানি, তুমি কি পাওনি টের?
আমি অনুভবে ছুঁয়ে দিয়েছিলাম দুটি গাল তোমার,
সেদিন মিষ্টি সকালে সূর্য্যের রশ্মি হয়ে তুমি,
জানালার পর্দার ওপাশে এসে দাঁড়িয়ে ছিলে।
আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তোমাতে।
আমি দেখেছিলাম তোমায় গোধূলির এক সন্ধ্যায়,
পশ্চিম দিগন্তের লালিমায় ঐ দূর আকাশ পানে,
তুমি রং বেরঙয়ের মেঘেদের দলে মিশে ছিলে।
পরন্ত সূর্য্যের প্রেমে পড়ে লুকোচুরি খেলেছিলে।
আমি দেখেছিলাম তোমায় তারার মেলায়,
নিঝুম রাতে পূর্ণিমার আকাশের বক্ষ হতে,
চান্দের জোছনা জলে ভিজে লুটোপটিয়ে হাসতে।
আমি দু'হাত পেতে দাঁড়িয়ে ছিলাম তোমার অপেক্ষায়
ভালোবেসে একটি বার বুকে জড়াবো বলে।
০৩/০৩/২০২০ ইং
সিঙ্গাপুর থেকে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন