![]() |
| নাড়ু নাপিতের দাওয়াই : গৌতমপাঠক |
বলেছিলেন নাড়ু নাপিত
তেঁতুলের পাতা খাওঠ,,,
না না না করো না গো ছাপিত
যদি রোগমুক্তি চাও।
মূত্র জ্বালা থাকবে না ভাই
এ যে কঠিন দাওয়াই,,,
নৃপেনবাবু পেয়েছিলেন
হাড়ে-হাড়ে শিক্ষা তাই।
কাজের কাজ হয়নি কিছু
গোটা বাংলা ঘুরে ঘুরে,,,
নরসুন্দরের এক ডোজে
মূত্র রোগ গেছে দূরে।
আসুন আমরা স্মরি তারে
এই হেন গুণীজনে,,,
জানাই তাঁরে শত প্রণাম
জানুন সবাই সর্বজনে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন