![]() |
| শব্দের কারুকাজ : উত্তম চৌধুরী |
তুমি যে জায়গাটির কথা বলেছিলে
আসলে সে কিছুই না--
কিছু শব্দগুচ্ছে তৈরি এক পিলার যেন
অথবা এক নামের সারণি
অথবা এক ট্রফি কাপের মাঝের অংশ।
এবং তার উপর ও নীচের কিছু লাইন
এমনই যে অবশ্যই পানপাত্র মনে হয়,
তুমি সেই কবিতাপাত্র থেকে
অনর্গল সুরা পেতে পারো,
তুমি সেই সুরার ভেতর ঢুকে
অসম্ভব ম্যাজিক দেখাতে পারো।
তুমি কবিতার যে মাঝের অংশটির কথা বলেছিলে
আসলে সে কিছুই না--
তবে তোমার শরীরের মাঝের অংশটির মতো
এক চিত্রিত বুক,
শব্দের কারুকাজ,অনেকটা সেই বিদেশী কবির মতো
যিনি অক্ষরে অক্ষরে এক বৃক্ষ এঁকেছিলেন।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন