![]() |
| বদলে গেছিস : বিপ্লব গোস্বামী |
ব্লক করেছিস আমার
ফেসবুক প্রোফাইল ;
ভেঙ্গে ফেলেছিস আমার
দেওয়া মোবাইল।
ব্লেক লিস্টে রেখেছিস আমার
মোবাইল নং ;
আস্তে আস্তে বদলে দিলে কথা
বলার ঢং।
বদলে দিলে চিন্তা ভাবনা
বদলে দিলে মত ;
সবশেষে বদলে দিলে
বাড়ি ফিরার পথ।
বুক ভরা আশা তোর
বড় হওয়ার স্বপন ;
সরাতে চাস পথের কাঁটা
আমি পুরাতন।
জানতাম যদি তোর
বদলে যাওয়ার কারণ ;
হাসি মুখে দিতাম বিদায়
করতাম না বারণ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন