![]() |
| মৃতের শোক : নিঃশব্দ আহামদ |
আরও ধীর ,স্থির হও দূরবাসি মুখ
আঁকড়ে থাকো সময়,অস্তমিত সূর্য্যের কাছে
আমিও হেঁটে যেতে যেতে দ্যাখি গভীর অন্ধকার
নিশ্চিহ্ন হয়ে ফিরছে সমস্ত কোলাহল৷
জানিস,কেবল ভুলে যাচ্ছি নিজেকে
এভাবে চোখে এঁকে দিতে দিতে জল
অসংখ্য রাতের নামে বাড়িয়েছি পাপ
রংহীন এক উষর গ্রীষ্মের কাছে ফিকে রোদ৷
আর আমি শুয়ে থাকি,অসুখি এক আত্মার ভেতর
অমন যত্নে যিনি দিলেন প্রাণের সঞ্চার
আমি মৃত্যু নামে ছুঁয়ে এক একটি সুবহে ভোর
তোকেই প্রতিষ্টা করেছি চঞ্চল চড়ুই পায়৷
যেমন বিরাজমান,অগাধ এবং গভীর বিশ্বাসে জগদ্বীশ্বর
আর বিষন্ন একা ঘরে যিকিরের সুরে প্রেমোগীত
তোর নিঃসঙ্গ এক সন্ধ্যায় দলিত যতোটা পথ
ততোটা বিস্তৃতি জুড়ে রেখে দিই মৃতের শোক৷

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন